Home বিশ্ব বোনের থেকে ২ নম্বর কম পাওয়ায় চরম পদক্ষেপ ছাত্রীর! 

বোনের থেকে ২ নম্বর কম পাওয়ায় চরম পদক্ষেপ ছাত্রীর! 

1
0

বন্ধু-বান্ধবদের মধ্যে বা ভাই বোনের মধ্যে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার প্রতিযোগিতা লেগেই থাকে। তবে এই ঘটনা দুই জমজ বোনের। ছোট বোনের থেকে পরীক্ষায় ২ নম্বর কম পাওয়ায় চরম পদক্ষেপ নিল এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম তন্দ্রা বাগদী (১৭)। ময়মনসিং এ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শাসপুরে। ঘটনায় হতবাক পরিবারসহ আত্মীয়-স্বজনেরা। 

image 82

শাসপুর ডিএনএস হাই স্কুলের একাদশ শ্রেণীতে পড়তো যমজ দুই বোন তন্দ্রা এবং তিথি। একই স্কুলে পড়াশোনা তবে, এক অঘোষিত প্রতিযোগিতা চলতো দুজনের মধ্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পরীক্ষাতেই তন্দ্রা সাধারণত তার বোনের থেকে বেশি নম্বর পেত এবং প্রথম হত সে। দ্বিতীয় স্থানে থাকত ছোট বোন তিথি। তবে এইবার একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায়, তন্দ্রা তার বোনের থেকে ২ নম্বর কম পেয়েছে। এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে তন্দ্রা এবং এই চরম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তন্দ্রার বাবা জানান , একাদশ শ্রেণির টেস্টের ফল প্রকাশের পর প্রথমে বাড়িতেই আত্মহত্যা করার চেষ্টা করে তন্দ্রা। স্কুলের ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরে শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় রবিবার রাতে মৃত্যু হয় তন্দ্রার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারসহ এলাকায়।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 18, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here