২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২। অভিনয়ের প্রশংসাও পেয়েছেন বেশ। তবে এরই মাঝে কি ঘটালেন অভিনেতা?
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বরুণ ধাওয়ান এর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মুম্বই মেট্রোর ভেতরে দাঁড়িয়ে ওভারহেড হ্যান্ডেল ধরে ঝুলছেন অভিনেতা। মজার ছলে ঘটনাটি ঘটালেও অভিনেতাকে কড়া বার্তা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড সরাসরি সতর্কবার্তা দিয়েছে অভিনেতাকে। মেট্রো কর্তৃপক্ষ জানায় , এই ধরনের কাজ শুধুমাত্র বিপজ্জনক নয় বরং আইনত অপরাধ। মেট্রোর ভেতরে যাত্রী সুরক্ষার জন্য যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, সেগুলি কোনোভাবেই স্টান্ট বা বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। MMMCOL তাঁদের বক্তব্যে স্পষ্ট জানিয়েছে , মেট্রোর ভেতরে এই ধরনের আচরণ করলে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং এক দুর্ঘটনা সম্ভাবনা বেড়ে যায়। শুধু অভিনেতাকেই নয় , সাধারণ যাত্রীদেরও এই ধরনের কাজ থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। তাঁরা জানায়, Metro Railways (Operation and maintenance) Act , 2002 অনুযায়ী এই ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ বলে ধরা হয় এবং নিয়ম ভাঙলে জরিমানা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়।

New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 27, 2026






