যে দেশে প্রায় ১৭ বছর পা রাখেননি, আজ সেই দেশেরই প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। ২০০৮ সালে গ্রেফতারি, জামিন পেতে চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন তিনি। দেশ উথাল-পাতাল হলেও আর দেশে ফিরে আসেননি তারেক। অবশেষে ১৭ বছর পর বিএনপির ডার্ক প্রিন্স আবারও ফিরে এলেন বাংলাদেশে। তবে এবার একেবারে প্রধানমন্ত্রী হয়ে ফিরলেন তিনি।
‘এভাবেও ফিরে আসা যায়’ – ‘ডার্ক প্রিন্স’ এর কামব্যাক মনে রাখার মতো। সর্বদায় মা খালেদা জিয়ার আড়ালে থাকতেন তারেক। তবে সরকারের নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাকি তিনিই নিতেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এভাবেই সরকার চালিয়েছেন তিনি। তবে সেনার অধীনেই কেয়ারটেকার সরকারের আমলে , ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর জামিন পেয়ে দেশ ছেড়েছিলেন তারেক। বিগত ১৭ বছর ধরে লন্ডনে সপরিবারে ছিলেন তিনি। বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দূর থেকেই। অনেকটা সময় পেরিয়েছে, পদ্মপাড়ের দেশে বদলেছে অনেক কিছু। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে পড়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ঘরে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। ইউনুস সরকার তৈরি হওয়ার পর বদলেছে অনেক কিছু। ইউনুস সরকার থাকাকালীন তারেক দেশে ফিরবে কিনা, তা নিয়েও ছিল সংশয়। এতদিন অস্থিরতার মধ্যে কাটিয়ে আশার আলো দেখেছেন সাধারণ দেশবাসীও। সেই আশা ভরসার জোরেই দেশবাসীর বিশ্বাস রয়েছে তারেকের উপর। ঢাকা ১৭ ও বগুড়া ৬ – দুই আসন থেকেই জয়ী হয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন তিনি।

২০২৫ সালের শেষ ভাগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা খালেদা জিয়া। তখনও তারেক ফেরেননি। তবে অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিমান থেকে নেমে দেশের মাটি মাথায় ছুঁয়ে প্রণাম করেছিলেন তারেক। তখনই যেন বিএনপি নতুন করে অক্সিজেন পেয়েছিল এবং দেশবাসীও আসার আলো দেখেছিল।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 13, 2026






