Home কলকাতা বহুতল থেকে লোহার রড পড়ে মর্মান্তিক মৃত্যু! মৃত ২

বহুতল থেকে লোহার রড পড়ে মর্মান্তিক মৃত্যু! মৃত ২

2
0

বহুতল থেকে পড়ে যাওয়া একটি ভারী লোহার রডের আঘাতে মর্মান্তিক মৃত্যু দুই ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ায়। হাওড়ার পৌর নিগমের কাছেই একটি ট্রেড সেন্টারে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই ব্যক্তির নাম শেখ ইরফান এবং খোকন। পুলিশ সূত্রে খবর, সেদিন সকাল থেকেই ওই ট্রেন সেন্টারের সিঁড়ি ঘরের রডের ঢালাইয়ের কাজ হচ্ছিল। সেকা চলাকালীন হঠাৎ করেই একটি ভারি লোহার রড উপর থেকে নিচে পড়ে যায়। সে সময় ওই ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন মানুষ। তাদের মধ্যে দুজনের মাথার উপর পড়ে যায় লোহার রডটি। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন তারা। 

স্থানীয় সূত্রে খবর, শেখ ইরফান একজন টুপি ব্যবসায়ী ছিলেন। বাজারের সামগ্রী রাখার জন্য খোকনকে সঙ্গে নিয়ে তিনি সেখানে এসেছিলেন। ভবনের নিচে দাঁড়িয়ে থাকাকালীন ওপর থেকে একটি ভারী রড তাদের ওপর এসে পড়ে। ফলে গুরুতর আহত হন তারা। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

image 72

দুর্ঘটনার ফলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ পৌঁছেই ঘটনাস্থলে। তদন্ত করে দেখা গেছে বহুতলের ছাদে এবং কাজের জায়গায় লোহার রড ও নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিল। কোনরকম সেফটি নেট অথবা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ চলছিল বলে অভিযোগ। কাজের গাড়িতে থাকা নির্মাণ সংস্থা অথবা কর্তৃপক্ষের গাফিলতি ছিল নাকি অন্য কোন কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 11, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here