ঈদের জন্য দুই বন্ধু মিলে গিয়েছিলেন বাজার করতে , তবে বাজার করে আর বাড়ি ফেরা হলো না তাদের। বাইক নিয়ে পথ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদ এর শমসেরগঞ্জ এর দুই তরুণ। স্থানীয়দের নজরে আসতেই দ্রুত রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই দুই বন্ধুকে। চিকিৎসকরা পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মানিকপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রের খবর শমশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার হাতিজিতরা এলাকায় বাসিন্দা সাগর মহালদার এবং সালমান সাত্তার। বুধবার সন্ধ্যায় সালমানের সঙ্গে ঈদের বাজার করতে বেরিয়েছিলেন সাগর। তবে রাত বাড়লেও বাড়ি ফেরেননি দুই বন্ধু। বাইকে চেপে ধলার মোড় থেকে মানিকপুরের দিকে যাচ্ছিলেন তারা। গাড়ির গতি খুব বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা গিয়ে ধাক্কা মারেন রাস্তার পাশে থাকা লোহার গার্ডওয়ালে। হেলমেট না থাকাই গুরুতর আঘাত লাগে মাথায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

জানা গেছে, বাজার করতে গিয়ে বাড়ি না ফি ঘুরতে গিয়েছিলেন দুই বন্ধু। বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়েই পথ দুর্ঘটনার শিকার হন দুজনে। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার সময় দুই বাইক আরোহীর কারো মাথাতেই হেলমেট ছিল না, ফলে গাড়ি থেকে ছিটকে পড়ায় মাথায় গুরুতর আঘাত লাগে তাদের। অত্যাধিক রক্তাক্ষরণের জন্য ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 19, 2026






