Home বিশ্ব বরযাত্রী আসার আগেই নিজেদের শেষ করে দিলেন দুই বোন 

বরযাত্রী আসার আগেই নিজেদের শেষ করে দিলেন দুই বোন 

3
0

 

বিয়ের তোড়জোড়। গোটা বাড়ি জুড়ে ছিল সাজসাজ রব। তবে কনের বাড়ি বরযাত্রী পৌঁছানোর আগেই নিজেদের শেষ করে ফেললেন দুই বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের সুরসাগর থানার অন্তর্গত মানাই গ্রামে। দুই বোনই ছিলেন বেসরকারি স্কুলের শিক্ষিকা। কি কারনে তাঁদের এমন চরম পদক্ষেপ নিতে হলো? 

image 88

মানাই গ্রামের বাসিন্দা দীপ সিংহের মেয়ে শোভা ও বিমলা। তাঁদের বিয়ের বরযাত্রী আসার ঠিক আগেই এমন চরম পদক্ষেপ বেছে নেন দুই বোন। এডিপিসি রোশন মিনা জানিয়েছেন , “ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ওই দুই বোনই একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন।” তিনি আরও জানান, শুক্রবার গভীর রাতে তাদের বাড়িতে বিয়ের আগের অনুষ্ঠান ‘বানডোলি’ সম্পন্ন হয়েছিল এরপর রাত বারোটার দিকে দুই বোন তাদের ঘরে চলে যান। ভোর চারটের দিকে তাদের স্বাস্থ্যের অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই বোনের কাকা যশবন্ত সিং জানান , ভোর পাঁচটার দিকে ছোট বোনের থেকে ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ অন্য আত্মীয়দের সাথে কথা বলেন এবং পুলিশকে খবর দেন। তিনি জানিয়েছেন, আত্মীয়-স্বজনদের চাপে তার দুই ভাগ্নির বিয়ে জালোর জেলার ভিনমাল শহরের পাত্রদের বদলে পোখরানের জেমলা গ্রামের পাত্রদের সাথে ঠিক করা হয়েছিল। এরপর থেকে তাকে তার বোনের সাথে অর্থাৎ মৃত দুই বোনের মায়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি। চারদিন আগে তার বোন ও ভগ্নিপতি বিয়ের নিমন্ত্রণ পত্র দিতে তার বাড়িতে গিয়েছিলেন। যশবন্ত সিং এর অভিযোগ, দীপ সিং এর ছোট ভাইয়ের কারণেই তার দুই ভাগ্নি নিজেদের জীবন শেষ করে ফেলেছেন। শেষকৃত্যের সময় পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে এবং যোধপুরের মহাত্মা গান্ধী হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 22, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here