বিধ্বংসী ইনিংস খেলার জন্য পরিচিত বৈভব সূর্যবংশী। খুব অল্প বয়সে সাফল্যের শিখরে পৌঁছে গেছেন বৈভব। তার সাফল্যের কথা এখন সবার মুখে মুখে। বিজয় হজারের প্রথম ম্যাচে ৮৪ বলে ১৯০ রান করে সবার নজর কেড়েছিল বৈভব। তবে শুক্রবারের ম্যাচে থাকছেন না ক্রিকেটার। কিন্তু কেন?
শুক্রবারের ম্যাচ না খেলার কারণ হলো , রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন বৈভব। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকার হবে তার। ভারতের ৫ থেকে ১৮ বছর বয়সীদের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার” পাবে বৈভব। এই পুরস্কার দেওয়া হয় সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবনী দক্ষতা ,বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়ার জন্য। ক্রীড়া ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বৈভব। এই কারণেই বিজয় হজারে খেলতে পারছেন না বিহারের বাঁ হাতি ওপেনার।

প্রথম থেকেই বিধ্বংসী খেলার সাথে উত্থান হয়েছে বৈভব সূর্যবংশীর। প্রথমে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের নজর কেটেছে সে। মাত্র ১৩ বছর বয়সে আইপিএল খেলেছে বৈভব। সম্প্রতি ভারতের হয়ে ইমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও ১৭ রান করেছে ক্রিকেটার। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে সবার নজর কেড়েছে বৈভব।
New Bengal Times। Edited by: Priti Karmakar






