ভারতে ডায়াবেটিসের প্রকোপ বাড়তে থাকায়, অনেকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে প্রাকৃতিক প্রতিকারের দিকে ঝুঁকছেন। এমন একটি জনপ্রিয় সমাধান হলো ঢেঁড়স জল। ঢেঁড়স বা ভেন্ডি সারারাত জলে ভিজিয়ে রেখে তৈরি করা একটি সহজ পানীয়। কিন্তু এটি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাহায্য করতে পারে? নাকি এটি কেবল আরেকটি স্বাস্থ্যকর জীবনধারার ট্রেন্ড ?
তাজা ঢেঁড়স কেটে কয়েক ঘন্টা বা সারারাত জলে ভিজিয়ে রেখে আপনি সহজেই ঢেঁড়স জল তৈরি করতে পারেন। এই জল সবজিটি থেকে দ্রবণীয় ফাইবার এবং উদ্ভিদ যৌগ শোষণ করে নেয়, ফলে পুষ্টিগুণ ভরপুর সামান্য ঘন একটি পানীয় তৈরি হয়। ঢেঁড়সে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও কে এবং পলিফেনল রয়েছে। মনে করা হয়, এই উপাদানগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

ঢেঁড়সের জল কিভাবে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে?
যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, তাদের জন্য ঢেঁড়সের জল যে কয়েকটি উপায়ে উপকারী, সেগুলি হল –
১. ঢেঁড়স দ্রবণীয় ফাইবারের একটি শক্তিশালী উৎস। যা পরিপাকতন্ত্রে একটি জেল সদৃশ্য পদার্থ তৈরি করে। এটি রক্তে শর্করার শোষণকে ধীর করে দেয়। ফলে রক্তে গ্লুকোজের মাত্রার আকস্মিক বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।
২. গবেষণা অনুসারে, ঢেঁড়সে থাকা অনেক যৌগ শরীরে ইনসুলিনের প্রতিক্রিয়া উন্নত করতে পারে। ইনসুলিনের প্রতি সমবেদনশীলতা বাড়লে শরীর আরো কার্যকর ভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে, যা সময়ের সাথে সাথে রক্তে শর্করার মাত্রা কমিয়ে আনে।
৩. বিপাকীয় স্বাস্থ্যের জন্য সুস্থ অন্ত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢেঁড়সের ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে সহায়তা করে এবং এটি পরোক্ষভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সাহায্য করতে পারে।
৪. ঢেঁড়সে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। যা ডায়াবেটিসের জটিলতার সাথে যুক্ত অন্যতম প্রধান কারণ। প্রদাহ কমা সার্বিকভাবে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
যদিও প্রাথমিক গবেষণা এবং প্রাণীদের উপর করা পরীক্ষায় আশানুরূপ ফলাফল দেখা গেছে, মানুষের উপরের প্রমাণ এখনো সীমিত। কিছু ছোট গবেষণায় দেখা গেছে যে, ঢেঁড়স খালি পেটে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে এটি ডায়াবেটিসের জন্য নির্ধারিত চিকিৎসার বিকল্প হওয়া উচিত নয়।

Bengali Times। Edited by: Priti Karmakar
Apr 13, 2026


