Home রাজনীতি পশ্চিমবঙ্গের নাম বদলে করা হবে ‘বাংলা’! 

পশ্চিমবঙ্গের নাম বদলে করা হবে ‘বাংলা’! 

2
0

কেন্দ্রীয় মন্ত্রীসভা কেরালার নতুন নাম ‘কেরালাম’ করেছে। এই অনুমোদনের কয়েক ঘন্টা পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে রাজ্যের বারবার অনুরোধ সত্বেও কেন্দ্রীয় সরকার রাজ্যের আনুষ্ঠানিক নাম ‘বাংলা’ করার জন্য বিবেচনা করছে না। একটি ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন , “আমাদের কেন এতদিন YZ -তে বসে থাকতে হবে? আমাদের রাজ্যের ছেলে-মেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, তখন তাদের পেছনের বেঞ্চে বসতে হয়। মুখ্যমন্ত্রী হিসেবে যখনই আমি কোথাও যাই, আমাকে বর্ণানুক্রমিকভাবে এই নাম দেওয়ার শেষ সুযোগ দেওয়া হয়।” তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে যেহেতু পশ্চিমবঙ্গ W দিয়ে শুরু হয় তাই নামটি বর্ণানুক্রমিক ভাবে শেষের দিকে দেখা যায়। 

image 90

‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘বাংলা’ নাম পরিবর্তনের জন্য রাজ্যের বারবার অনুরোধের ওপর জোর দিয়ে তিনি বলেন যে সংসদে এই প্রস্তাবটি তিনবার পাস হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি বাংলার সংস্কৃতি ,সভ্যতা মনন শক্তি, চিন্তাভাবনা, দর্শন বিবেচনা করে রাজ্যের নামকরণ ‘বাংলা’ রাখতে চেয়েছিলাম। আমি বিধানসভায় দুই থেকে তিনবার প্রস্তাবটি পাস করেছি।” তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এতে রাজি নয়। তাঁর মতে , কেন্দ্রের বিজেপি সরকার ‘বাঙালি বিরোধী’। তিনি বলেন,”তারা বাঙালি পন্ডিতদের অসম্মান করে, নির্বাচনের সময় ভোট পেতে তারা বাঙালি শব্দটি ব্যবহার করে। কিন্তু তারা বাংলা বিরোধী। এইজন্য তারা বাঙালি নাম পরিবর্তন করেনি।” কেরালার নাম পরিবর্তনের জন্য অভিনন্দন জানালেও তিনি মনে করেন , কেরালায় বিজেপি এবং ভারতের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা রয়েছে। তিনি বলেন, “তারা (কেরালা সরকার) এটা (নাম পরিবর্তন) পেয়েছে কারণ, আজ কেরালায় বিজেপি এবং সিপিআই(এম) এর মধ্যে একটি জোট তৈরি হচ্ছে। আজকের ঘটনা তার প্রমাণ।”

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 25, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here