আইপিএল শুরু হতে আর প্রায় দু মাস বাকি। তাই দেরি করতে নারাজ মাহি। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে নেমে পড়লেন অনুশীলনের জন্য। শনিবার ব্যাট হাতে , হলুদ প্যাড পরে নেটে নেমে পড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আগামী আইপিএলেও চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলবেন মাহি। গত বছরও খেলেছিলেন ঘরোয়া ক্রিকেটার হিসেবে। তবে গত দুই বছর ধরে তাঁর পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক এর অবসর নিয়েও চলছে জল্পনা।

ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এখনো আইপিএলের সূচি ঘোষণা করেনি। তবে অনুশীলনে কমতি রাখতে রাজি নন মহেন্দ্র সিং ধোনি। তাই ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে শনিবার অনুশীলন করেন ৪৪ বছরের ক্রিকেটার। ব্যাটিং অনুশীলনের আগে প্রাক্তন সতীর্থ তথা ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার সচিব সৌরভ তিওয়ারির সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। ধোনির অনুশীলনের ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। প্রিয় খেলোয়াড়কে আবারও ২২ গজে দেখতে উৎসুক তাঁর অনুরাগীরা। আইপিএলের অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০১৯ সালে শেষবার ভারতের জার্সি পরে খেলা ধোনি, গত বছর থেকে আইপিএল খেলছেন ঘরোয়া ক্রিকেটার হিসেবে। আইপিএল ছাড়া আর কোন ক্রিকেট খেলেন না তিনি। তবে গত দুই বছর ধরে তাঁর পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারছেন না তিনি। তাঁর অবসর নিয়েও চলছে নানান জল্পনা। তবে এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি তিনি।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 25, 2026






