শুক্রবার দুপুরে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। হোটেলের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক তরুণী। প্রেম দিবস পালন করা নিয়ে ঝামেলা হওয়ায় এমন পদক্ষেপ ওই তরুণীর।
তদন্তে জানা গিয়েছে, বেলা বারোটা নাগাদ এক যুবকের সঙ্গে হোটেলে এসেছিলেন সুন্দর নগরীর বাসিন্দা ওই তরুণী। ভ্যালেন্টাইনস ডে পালন করা নিয়ে এক যুবক ও তরুনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল ঝগড়ার যেতে যুবকটি হোটেল ছেড়ে চলে যায় তারপরেই রাগের মাথায় তরুণী চরম পদক্ষেপ নেন। হোটেলের ঘরের চারতলার জানালা দিয়ে নিজে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণী। হোটেল কর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। জানা গেছে , সরাসরি সিমেন্টের রাস্তার উপর না পড়ে নিচে রাখা খালি কার্টন এর উপর পড়ায় মারাত্মক আঘাত থেকে রক্ষা পেয়েছেন তরুণী। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন , তরুণীর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

তরুণীর জবানবন্দী নেওয়া হয়েছে ইতিমধ্যেই। জানা গেছে , তরুণীর সঙ্গে থাকা ওই যুবক উত্তরপ্রদেশের বুলন্দ শহরের বুগরাসি এলাকার বাসিন্দা। ২২ বছরের ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও তদন্ত শুরু হয়েছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 13, 2026






