তিয়াসা লেপচা যাকে বেশীরভাগ মানুষ “কৃষ্ণকলি” নামেই চেনে। প্রথম সিরিয়াল থেকে জনপ্রিয়তা পেয়েছেন কৃষ্ণকলি। বর্তমানে স্টার জলসার “অনুরাগের ছোঁয়া” সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। শুটিং সেটেই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল তিয়াসার সঙ্গে! তিয়াশা জানান, তার হাঁটু অনেকটা কেটে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ইনজেকশন নিতে ছুটতে হয় তাকে। তিনি জানান কোন বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারতো তার সাথে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। এখন প্রশ্ন কিভাবে ঘটলো ঘটনাটা ?
জানা যাচ্ছে , প্রতিদিনের মতোই শুটিং করছিলেন অভিনেত্রী। চিত্রনাট্য অনুযায়ী একটি বড় লোহার ফুলদানি ছুড়ে মারার কথা ছিল তিয়াসার। সেই শট দিতে গিয়েই ঘটে বিপত্তি। ফুলদানি ছুড়তে গিয়ে তার সোজা তার হাঁটুতে এসে লাগে। তবে তিনি জানিয়েছেন এখন তার পায়ের ব্যথা আগের থেকে অনেকটাই ঠিক আছে। তাই তিনি রিল ভিডিও করতে পারছেন।






