পদ্মাপারের দেশে জ্বলছে হিংসার আগুন। হিন্দু হত্যার ঘটনা বাংলাদেশে যেন রোজগার ঘটনায় পরিণত হয়েছে। হিংসার আবহের শিকার হয়ে জীবন্ত জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বিষ খাইয়ে মেরে ফেলা, সবকিছুই চলছে বাংলাদেশের হিন্দুদের উপর। দিপু দাস থেকে শুরু করে মিঠুন সরকার এবং এখন জয় মহাপাত্র , সকলেই প্রাণ হারিয়েছেন পদ্মপারের দেশে। একের পর এক হিন্দু হত্যা হলেও নিরব ইউনুস। মহম্মদ ইউনুস মুখে শান্তির কথা বললেও, হিংসা থামাতে কোন পদক্ষেপ নিচ্ছেন না বলেই অভিযোগ।
মারধর করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের হিন্দু যুবক দিপু দাসকে। সেই ঘটনার ভয়াবহতা কাটতে না কাটতেই চোর সন্দেহে এক হিন্দু যুবককে তাড়া করে বাংলাদেশের জনতা। প্রাণ বাঁচাতে সেই যুবক ঝাঁপ দেন একটি খালে। ওই খালেই জলে ডুবে মৃত্যু হয় মিঠুন সরকার নামের ২৫ বছরের হিন্দু যুবকের। এই ঘটনা গুলির পর আবারো এক হিন্দু হত্যার ঘটনা সামনে এসেছে। মারধর করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে জয় মহাপাত্র নামের এক হিন্দু যুবককে। মৃতের পরিবার জানিয়েছে, স্থানীয় এক ব্যক্তি জয় কে মারধরের পর বিষ খাইয়ে দেন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

মৃত যুবকের বাড়ি সুনমগঞ্জ জেলায়। মারধর ও বিষ খাওয়ানোর ঘটনার পর যুবককে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ICU তে রেখে চিকিৎসা চললেও, শেষ রক্ষা হয়নি তাঁর। তবে কেন তাঁকে মারধর করা হয়েছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপরেই বাংলাদেশে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। আগামী ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগে একের পর এক হিন্দু হত্যার ঘটনা সামনে আসছে পদ্মপারের দেশে, তা সত্ত্বেও নীরব ইউনুস সরকার – প্রশ্ন উঠছে “কেন?”
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 11, 2026






