ইরানে সামরিক অভিযান করতে পারে আমেরিকা। এই সম্ভাবনা জোরালো হতেই আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। রবিবার ইরানের পার্লামেন্টে ছিল অধিবেশন। সেই অধিবেশনে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বুঝিয়ে দিয়েছেন আমেরিকা হামলা চালালে ফল ভুগতে হবে ইসরায়েলকে। সেখানকার মার্কিন ঘাঁটি গুলিতে হামলা চালাবে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এর বিরুদ্ধে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে তাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রশাসন। বিক্ষোভকারীদের আন্দোলন দমনের চেষ্টা হলে আমেরিকা ছেড়ে কথা বলবে না , এমনই বার্তা দিয়েছেন ট্রাম্প।

এমনিতেই ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে ইরানে দুদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে খামেনেই প্রশাসন। এটর্নি জেনারেল মোঃ মোভাহেদী আজাদ শনিবারেই জানিয়ে দেন বিক্ষোভকারীদের “আল্লার শত্রু” হিসেবে দেখা হবে। এজন্যই ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ইরানে, কিন্তু তা দ্রুতই দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদ এর আকার নেই। বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে খবর, ইজরায়েলে উচ্চ সতর্কতা রয়েছে। শনিবার আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের হামলার সম্ভাবনা যে অমূলক নয়, তা স্পষ্ট হলো কালীবাফের বার্তাতেই।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 11, 2026






