হলদিবাড়ি থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। গুলি করে মারার নিদান দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের। তাই ঘিরে এখন তুঙ্গে রাজনীতি। আইপ্যাক কর্তার বাড়িতে ইডি হানার প্রতিবাদে সভা হচ্ছিল। তাতে বক্তব্য রাখছিলেন জলপাইগুড়ির তৃণমূল শহর সভাপতি অমিতাভ বিশ্বাস। তিনিই বিজেপি কর্মীদের গুলি করার নিদান দেন। তারই প্রতিবাদে ও তৃণমূলের ওই নেতাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে বিজেপির হলদিবাড়ি থানাতে বিক্ষোভ ও মিছিল করে বিজেপি কর্মীরা। জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের গুলি ও ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারার নিদান দিয়ে বিতর্কে জড়ানো তৃণমূল নেতা বলেন “আমরা দেখলাম ইডি গেল আইপ্যাকে। আর তারপর আমাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বাঁচাতে গিয়েছিলেন। তারই প্রতিবাদে আমরা মিছিল করলাম। নরেন্দ্র মোদি চোর। এই চোরের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি চলবে না।” বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ সরকার বলেন “এই ধরনের কথাবার্তা। তৃণমূল যে গুন্ডা দল তার প্রমাণ দিলেন উনি। হলদিবাড়ির রাজনীতি এরকম নয়। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে হলদিবাড়িতে প্রার্থীই দিতে পারত না তৃণমূল।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও তার অফিসে তল্লাশি চালাই ইডি। তল্লাশি চলাকালীন ঢুকে পড়ে ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি অভিযোগ করেছিলেন, ছক করে দলের স্ট্র্যাটেজি, প্ল্যানিং ,প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার ছক কষা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 11, 2026






