Home রাজনীতি বাংলা জয় গেরুয়া শিবিরের! কি কি পরিবতর্ন আসতে চলেছে এবার?

বাংলা জয় গেরুয়া শিবিরের! কি কি পরিবতর্ন আসতে চলেছে এবার?

4
0

২০২৬ এর বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতিতে নাড়িয়ে দিয়েছে। অভাবনীয় রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে রাজ্যে। ভোট গণনার ধারা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার (১৪৮) ছাড়িয়ে ২০৫ টি আসনে এগিয়ে রয়েছে। যা বিজেপির ইতিহাসে প্রথমবার বাংলা জয়ের পথ প্রশস্ত করেছে। বিজেপি রাজ্য সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোয় কি কি পরিবর্তন আসতে পারে?

মহিলাদের জন্য আর্থিক সহায়তা – বর্তমানে চালু থাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিকল্প হিসেবে বিজেপি মহিলাদের জন্য মাসিক ৩০০০ টাকা সরাসরি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

বেকার যুবক-যুবতীদের ভাতা – বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা হাজার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কৃষকদের জন্য সহায়তা – কৃষকদের জন্য পিএম কিষান নিধির আওতায় বার্ষিক আর্থিক সহায়তা বাড়িয়ে ৯ হাজার টাকা করা এবং ধান প্রতি কুইন্টাল ৩,১০০ টাকা করে কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

শ্বেতপত্র প্রকাশ – গত ১৫ বছরের তৃণমূল সরকারের আমলের যেসব দুর্নীতি ও আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, তার একটি হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করা হবে।

নিয়োগ স্বচ্ছতা – ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা – কাট মানি সংস্কৃতি ও সিন্ডিকেট রাজ চিরতরে বন্ধ করার জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারী সুরক্ষা – মহিলাদের নিরাপত্তায় বিজেপি দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে বিশেষ মহিলা পুলিশ বাহিনী গঠনের পরিকল্পনা করেছে। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। সরকারি বাসে মহিলাদের জন্য বিনা খরচে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। মহিলাদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও এইচপিভি টিকাকরণের ব্যবস্থা করা হবে।

কর্মসংস্থান ও শিক্ষা পরিকাঠামো উন্নয়ন – উত্তরবঙ্গে একটি নতুন AIIMS এবং রাজ্যে নতুন IIT/IIM স্যাটেলাইট ক্যাম্পাস তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যে এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

image 9

বিজেপির জয় বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। যেখানে একদিকে, সামাজিক প্রকল্পের পরিমাণ বৃদ্ধির প্রতিশ্রুতি রয়েছে অন্যদিকে, আইন-শৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্নে কড়া প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন শুধুই পরিবর্তন দেখার অপেক্ষায় বাংলার জনগণ।

Bengali Times। Edited by: Priti Karmakar

May 05, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here