Home বিশ্ব রেলস্টেশন থেকে নিখোঁজ ১৫০০ শিশুকে উদ্ধার!! পেলেন , রেলের সর্বোচ্চ সম্মান 

রেলস্টেশন থেকে নিখোঁজ ১৫০০ শিশুকে উদ্ধার!! পেলেন , রেলের সর্বোচ্চ সম্মান 

2
0

কিছুদিন ধরে রেলস্টেশন থেকে একের পর এক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছিল। সে রকমই প্রায় ১৫০০ শিশুকে উদ্ধার করে, সর্বোচ্চ সম্মান পেলেন উত্তরপ্রদেশের মহিলা আরপিএফ অফিসার চন্দনা সিংহ। তিনি একটি দল গঠন করেন , যেই দল মূলত স্টেশনের নিখোঁজ শিশুদের উদ্ধার করে। রাজ্যজুড়ে যে ১৫০০ শিশুকে উদ্ধার করা হয়েছে তার নেতৃত্বে ছিলেন চন্দনা। 

প্রসঙ্গত, চন্দনার তৈরি দল শিশু পাচারের বেশ কয়েকটি চক্রের হদিশ দিয়েছে। সেই চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও করেছেন যন্ত্রনা। তিনি নিজে ১৫২ টি শিশুকে পাশের হওয়ার হাত থেকে উদ্ধার করেছেন। তার এই কাজের জন্য রেলের তরফ থেকে “অতি বিশিষ্ট রেল সেবা” পুরস্কার দেওয়া হয়েছে। লখনৌয়ের চারবাগ স্টেশন থেকে চন্দনার এই অভিযান শুরু হয়েছিল। ২০২৪ সালে অপারেশন “নানহে ফরিস্তে” একটি অভিযান শুরু হয় চন্দনের নেতৃত্বে। ২০২৫ সালের চন্দনার দল ১০৩২ জন শিশুকে উদ্ধার করে, তার মধ্যে ৩৯ জন পাচার হয়ে গিয়েছিল। 

image 25

ছত্রিশগড়ের বিলাসপুরের বাসিন্দা চন্দনা, তার বাবা ছিলেন সরকারি কর্মী। ২০১০ সালের রেল সুরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার চন্দনা জানিয়েছেন “তাঁর অনুপ্রেরণা ছিল আশির দশকের টিভি সিরিজ “উড়ান” এর আইপিএস অফিসার কল্যাণী সিংহ।  তাঁর কথায় ” ওই প্রথম এক মহিলাকে উর্দি পরে দেখেছিলাম, আর সেটাই ছিল আমার অনুপ্রেরণা।”সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার দেবাংশু শুক্ল চন্দনার প্রশংসা করে বলেন ” চন্দনা যে দলটি তৈরি করেছেন সেটি অত্যন্ত দক্ষ। তাদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের কারণে অনেক অভিযান সফল হয়েছে। অনেক শিশু উদ্ধার হয়েছে।”

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 18, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here