Home বিশ্ব বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কলকাতায়! গাড়ি থামিয়ে তল্লাশি পুলিশের, ধৃত দুই

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কলকাতায়! গাড়ি থামিয়ে তল্লাশি পুলিশের, ধৃত দুই

2
0

একটি মালবাহী গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উড়িষ্যা থেকে কলকাতার দিকে রওনা হচ্ছিল মাদক পাচারকারীরা। গোপন সূত্রের খবর পায় পুলিশ, ফলে সোমবার রাতেই অভিযান চালানো হয় শহরে। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। 

ওড়িশা থেকে কলকাতায় পাচারের পথে তল্লাশি অভিযান চালিয়ে সোমবার রাতে খাস কলকাতার খিদিরপুর এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ১২৫ কেজি গাঁজা। ধৃতদের নাম নাজিমুদ্দিন মোল্লা এবং তাইজুল মোল্লা। নাজিমুদ্দিন মোল্লা দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির বাসিন্দা। তাইজুল মোল্লার বাড়ি মগরাহাটের যুগদিয়ায়। 

image 28

সোমবার রাতে অভিযান চালান পুলিশ কর্মীরা। পুলিশ আধিকারিক ও কর্মীরা দুটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ রুটে কড়া নজরদারি শুরু করেন। সন্দেহভাজন কোন গাড়ি দেখলেই তা থামিয়ে তল্লাশি চালানো হতে থাকে। দীর্ঘ তল্লাশির পর শেষমেষ খিদিরপুর এলাকার একটি ধূসর রং এর মালবাহী গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ১২৫ কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর গাড়ির ভেতর বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা ছিল ওই মাদক। গাড়িতে থাকা দুজনকে হাতেনাতে ধরে পুলিশ এবং সমস্তটাই বাজেয়াপ্ত করা হয়।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 20, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here