Home কলকাতা হাইকোর্টে লক্ষ্মীর ভান্ডার মামলা!

হাইকোর্টে লক্ষ্মীর ভান্ডার মামলা!

2
0

এবার হাইকোর্টে উঠল লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা। মামলাটি দায়ের করেন সুনিতা মন্ডল সাও নামের বাগচার স্থানীয় পঞ্চায়েত সদস্য। ছয় মাস ধরে বন্ধ লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ। গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে, ওই এলাকার বহু মহিলার দাবি , দীর্ঘ কয়েক মাস ধরে মিলছে না লক্ষ্মীর ভান্ডার। পূর্ব মেদিনীপুরের ময়না , সেখানে গোজিনা ও বাগচা গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। তবে কি এই কারণেই বন্ধ হয়েছে লক্ষীর ভান্ডার? 

image 29

প্রসঙ্গত, বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন “আমরা জেলা শাসক ও বিডিও অফিসে স্মার্ট লিপিও জমা দিয়েছিলাম সমস্ত নথি জমা করা হয়েছিল ৬ মাস ধরে দুটো গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিতেছে ওই দুই গ্রাম পঞ্চায়েতে মহিলারা লোকের ভান্ডার পাচ্ছে না।” এবারের ২৬ এর নির্বাচনের আগে এসআইআর নিয়ে যখন তপ্ত বঙ্গ রাজনীতি , তখন আরো বেশি আলোচিত হচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্প। ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা। তাদের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। এবার মামলার জল গড়ালো আদালতে।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 20, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here