ব্লু লাইনে মেট্রোর সামনে আবার ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। যার জেরে আবারো মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটেছে। বন্ধ হয়েছে মেট্রো চলাচল। কর্তৃপক্ষের সূত্র জানা গিয়েছে , প্রায় আধঘন্টা শুধু টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে মেট্রো। যার ফলে বিপদে পড়েন বহু যাত্রী।
মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬:৩৫ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা চেষ্টা করেন তারপরেই মহানায়ক উত্তম কুমার থেকে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ভাঙ্গা পথে শুরু হয় মেট্রো চলাচল প্রায় আধঘন্টা সেভাবে চলার পর স্বাভাবিক হয় পরিষেবা। সন্ধ্যা ৭ টা ৯ মিনিট নাগাদ আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

মেট্রো চলাচলে বিঘ্ন ঘটায় বিপদে পড়েন বহু যাত্রী। সন্ধ্যার সময়ে অফিস, কলেজ থেকে নিত্য যাত্রীরা বাড়ি ফেরেন। ফলে এই অবস্থার কারণে বিপাকে পড়তে হয়েছে তাদের।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 21, 2026






