Home বিশ্ব মোদীর রাজ্য কে একগুচ্ছ উপহার আরব দুনিয়ার শেখের

মোদীর রাজ্য কে একগুচ্ছ উপহার আরব দুনিয়ার শেখের

4
0

সোমবার সুদূর সংযুক্ত আমিরশাহী থেকে ঝটিকা সফরে ভারতে এসেছিলেন প্রেসিডেন্ট শেখ মোঃ বিন জায়েদ আল নাহিয়ান। দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। মোদির গাড়িতেই চলে বৈঠক। এরই কিছু মুহূর্ত নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে মোদী লিখেছেন “আমরা ভাই, প্রেসিডেন্ট শেখ মোঃ বিন জায়েদকে স্বাগত জানাতে গিয়েছিলাম। তার এই সফর ভারত আমির শাহীর দৃঢ় বন্ধুত্বের প্রতীক।” তিন ঘন্টার বৈঠকে নানা কূটনৈতিক বিষয় নিয়ে এবং বিভিন্ন রাজ্যের বিনিয়োগ থেকে মহাকাশ গবেষণা, নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। চুক্তি থেকে সমঝোতা – এর একটি তালিকা প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক –

image 34

* গুজরাটে ধোলেরায় বিশেষ বিনিয়োগ অঞ্চল নির্মাণ ও উন্নয়নের লক্ষ্যে স্বাক্ষর হয়েছে সম্মতিপত্র বা লেটার অফ ইনটেন্ট।

* একই ভাবে মহাকাশ গবেষণার স্বার্থেও একটি লেটার অফ ইনটেন্ট স্বাক্ষর করেছে ভারত-আরব আমিরশাহী।

* ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং আবু ধাবির ন্যাশনাল অয়েল কোম্পানি গ্যাসের মধ্যে বাণিজ্য বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ। 

* ভারতে তৈরি হবে সুপার কম্পিউটিং ক্লাস্টার সহযোগিতা করবে আমির শাহী।

* খাদ্য সুরক্ষায় স্বাক্ষর হয়েছে একটি সমঝোতা পত্র।। 

* স্বাক্ষর হয়েছে প্রতিরক্ষা সম্মতি পত্র। 

* ২০৩২ সালের মধ্যে ভারত-আরব আমির শাহীর দিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নয়াদিল্লি আবুধাবি। টার্গেট ২০০ বিলিয়ন মার্কিন ডলার।

* আলোচনা হয়েছে পারমাণবিক সহযোগিতা নিয়েও। 

* গুজরাটে তৈরি হবে আবুধাবি ব্যাঙ্ক ও ডিপি ওয়ার্ল্ড এর অফিস। বাড়বে কর্মসংস্থান, প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। 

* ডিজিটাল দূতাবাস নিয়েও হয়েছে আলোচনা।

* শিক্ষা থেকে কর্মক্ষেত্র ২ দেশের মধ্যে বাড়ানো হবে যুব বিনিময়। 

* ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে আবু ধাবিতে তৈরি হবে ‘হাউস অফ ইন্ডিয়া’।

AVvXsEj11PApOkwpO1CXoCwpsbgOfMimxrA dgFS1MI 70cWYGoC01z YzhLzWhWfGnfI tQCFm7Vvlv3DzpZaDvdFmTLxYDzbWFkANlWzVTyZ0jTYp Z00v54h5YpENkbe3kGXWFHMif75D7LMcbRMN8tFlRHfTLq5OPTORtvPP8jr7ClewC9SeYyWV I9IjDM=w441 h324

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 24, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here