ইস্পাতনগরীতে কালচক্র! কয়েকদিন ধরে খোঁজ মেলেনি এক আয়ার। অবশেষে মিলল কঙ্কালসার দেহ! দেহে মেশানো হয়েছিল নুন। তাই দুর্গন্ধ পাওয়া যায়নি।

দুর্গাপুরের ইস্পাত হাসপাতালের এক আয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকদিন ধরে। মঙ্গলবার তাঁর কঙ্কালসার দেহ মিলল এক পরিত্যক্ত আবাসনে। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আয়ার স্বামীকে। ৫৫ বছর বয়সী মৃতার নাম ছবি দাস। ইস্পাত কারখানায় আয়ার কাজ করতেন তিনি। তাঁর স্বামীর নাম প্রদীপ চক্রবর্তী। ঠিকা শ্রমিকের কাজ করতেন আয়ার স্বামী, তবে এখন তেমন কোন কাজ করেন না। দুর্গাপুর থানার সেক্টর ডি মার্কেটের কাছে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের ঠিক পাশে পরিত্যক্ত আবাসনে থাকতেন নিঃসন্তান দম্পতি। আবাসনের একটি ঘরে ঢুকে চমকে যান স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁরা একটি কঙ্কালসার দেহ পড়ে থাকতে দেখেন ঘরে। শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতার দেহে নুন ঢালা হয়েছিল, যাতে দ্রুত পছন না ধরে এবং দুর্গন্ধ না ছড়াই। হয়তো পড়ে মৃতদেহ অন্য জায়গায় স্থানান্তরিত করার ছক কষেছিল খুনি। স্থানীয়দের অভিযোগ, মৃতার স্বামীই খুন করেছে তাঁকে। খোঁজ শুরু হয়েছে স্বামীর।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 27, 2026






