Home কলকাতা আনন্দপুরের পর এবার লেকটাউন – শিকার ভয়াবহ অগ্নিকাণ্ডের! 

আনন্দপুরের পর এবার লেকটাউন – শিকার ভয়াবহ অগ্নিকাণ্ডের! 

2
0

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ড কলকাতার লেকটাউনে। আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনো চলছে পুলিশী তদন্ত। সেই ভয়াবহতা কাটতে না কাটতেই আবারো অগ্নিকাণ্ড লেকটাউনে। বৃহস্পতিবার রাতে লেকটাউন এর একটি বিরিয়ানির দোকানে আগুন লেগে যায়। দমকল সূত্রে খবর, দোকানের ভেতরে কেউ আটকে আছেন কিনা তা দেখার পরে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল। দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন দঙ্গল মন্ত্রী সুজিত বসু। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। 

image 59

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ওই বিরিয়ানি দোকানের চিমনিতে আগুন দেখা যায়। কালো গাঢ় ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্ক ছড়াই। কর্মী ও ক্রেতারা বেরিয়ে আসেন , খবর দেওয়া হয় দমকলে। আগুন নেভানোর কাজ শুরু করে তিনটি ইঞ্জিন, প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি রাতে আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি সকল পর্যন্তও সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। অবশেষে ১২টি ইঞ্জিনিয়ার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাণ হারিয়েছেন ২১ জন। এখনো, ২৮ জন নিখোঁজ হয়েছেন বলে থানায় ডায়েরি করা হয়েছে। এই পরিস্থিতিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কলকাতা শহরের বুকে।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 30, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here