হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কোচবিহারের শীতলখুচির একটি সেতু। শীতলখুচি ব্লকের দেবনাথপাড়া এলাকায় বিকট শব্দে ভেঙে পড়েছে একটি সেতু। শব্দ শুনে স্থানীয়রা এসে দেখে ভেঙে পড়েছে সেতুর একটি অংশ। সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছে একটি ডাম্পার। স্থানীয়দের দাবি , ডাম্পারের অতিরিক্ত ভারেই ভেঙে পড়েছে সেতুটি।

সিতাইয়ের সঙ্গে শীতলখুচির যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই সেতুটি। শুক্রবার সকালে আচমকাই ওই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সকালে ওই সেতুর ওপর দিয়ে একটি ডাম্পার যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন এবং পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল, বারবার প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি। স্থানীয়রা মনে করছেন আরও বড়সড়ো বিপদ ঘটতেই পারত। তাই দ্রুত সেতুটির সংস্করন এবং ভারী যান চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণের দাবি তুলেছেন তাঁরা। ঘটনার জেরে , ভোগান্তের শিকার হন নিত্যযাত্রীরা। এলাকায় যানজট শুরু হয়।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 30, 2026






