Home বিশ্ব বিদ্রোহীদের প্রত্যাঘাত বালোচিস্তানে ! নিহত ১০

বিদ্রোহীদের প্রত্যাঘাত বালোচিস্তানে ! নিহত ১০

2
0

পাক নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই বালোচিস্তানে হামলা চালালো স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার রাত থেকে বালোচিস্তানের রাজধানী কোয়েটা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় বিদ্রোহীরা। বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন প্রান্তে দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী বিএলএ এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাক ফৌজ। তাদের সঙ্গে রয়েছে সশস্ত্র পুলিশ বিশেষ সন্ত্রাস দমন বাহিনী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট সিটিডি এবং দুই আধাসেনা, ফ্রন্টিয়ার কোর ও রেঞ্জার্সের যৌথবাহিনী। পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়া , বালোচিস্তান এবং পাঞ্জাব প্রদেশ জুড়ে শুরু হওয়া ওই অভিযানে ৫০ জনেরও বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। 

image 63

পাক সেনার তরফে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ফিতনা আল হিন্দুস্থান (স্বাধীনতাপন্থী বালোচ বিদ্রোহীদের এই নামে চিহ্নিত করে ইসলামাবাদ) – এর বিভিন্ন অবস্থান চিহ্নিত করে অভিযানের প্রস্তুতি চলছে। পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালোচিস্তান প্রাকৃতিকভাবে সবচেয়ে সম্পদশীল। কিন্তু ধীরে ধীরে তা বেহাত হয়ে যাচ্ছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরির পরে গত কয়েক বছরে এই লুট আরো বেড়ে গেছে। তারই বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বালোচ ন্যাশনালিস্ট আর্মি এর মত বালোচ গোষ্ঠীগুলি। শুক্রবার গভীর রাতে তাদের হামলায় অন্তত ১০ জন পাক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 31, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here