ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলএ ২ দের নিয়ে বৈঠকে বসে ছিলেন। এরপর আজ ফের বৈঠক রাখা হয়েছে। বৈঠকটি দেখেছেন ফিরহাদ হাকিম। তিনি ছাড়া উপস্থিত থাকবেন সুব্রত বক্সীও। ভবানীপুর বিধানসভার সব কাউন্সিলর ও বিএলএ দের সঙ্গে আবারও বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন গুজরাটি ,পাঞ্জাবি মারোয়ারী, সকলেরই বাস এখানে। লোকসভা ভোটের সময় দেখা গিয়েছে এখানকার কিছু ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে। তাই এই ভবানীপুর কেন্দ্রের ভোট এবং তার রূপরেখা কিভাবে পরিচালনা করা হবে সেই কারণে দ্বিতীয়বারের জন্য বৈঠক ডাকা হয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এদিন বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি পরামর্শ দেবেন তার অপেক্ষায় সকলে।

ভবানীপুর এ মমতাকে হারানোর জন্য একাধিকবার সুর চড়িয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর নজরও রয়েছে ভবানীপুরের দিকে। তবে এবার সেখানকার বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চলেছেন সেটাই দেখার।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 31, 2026






