সম্প্রতি, রাজ্য বাজেটে এসেছে আমূল পরিবর্তন। মহিলাদের, লক্ষ্মীর ভান্ডারের টাকা ১০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মন্ত্রিসভার অনুমোদনের পর পেশ হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। সেখানেই দেখা গিয়েছে, রাজ্য সরকার মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ টাকা বাড়িয়ে দিয়েছে আরো ৫০০ টাকা। তবে এবার পাল্টা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর!

বাজেটে বলা হয়েছে লোকের ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকেই লোকের ভান্ডার প্রকল্পের আওতায় থাকা অসংরক্ষিত ক্যাটাগরির মহিলারা পাবেন ১৫০০ টাকা, তফসিলে ও জাতি-উপজাতিরা পাবেন ১৭০০ টাকা। এক্ষেত্রে শুভেন্দুর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেবে। শুভেন্দুর কথায় , “আমি আমাদের সংকল্পপত্র কমিটির কনভেনার কে পাশে দাঁড় করিয়ে বলছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে পহেলা জুনের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢোকাবো।” তাঁর মতে, “লক্ষীর ভান্ডার কেবলমাত্র ভোটের কথা মাথায় রেখে করা হয়েছে এবং যুবশ্রী এপ্রিলে হবে, কিন্তু লক্ষীর ভান্ডার আইপ্যাকের বুদ্ধিতে মার্চের মধ্যে ঢুকিয়ে দেবে। অসৎ উদ্দেশ্যেই এই ভোট অন অ্যাকাউন্টটা পেশ হয়েছে। আর গোয়াতে ওরা মহিলাদের ৫০০০ টাকা দেবে বলেছিল, কিন্তু বাংলায় মহিলাদের দেড় হাজার টাকা দেয়। কেন? আমি অধিবেশনে প্রশ্ন তুলেছি।”
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 05, 2026






