Home বিশ্ব ইরানের বাসিন্দাদের সতর্ক বার্তা আমেরিকার – এখনই ইরান ছাড়ুন! তবে কি যুদ্ধের...

ইরানের বাসিন্দাদের সতর্ক বার্তা আমেরিকার – এখনই ইরান ছাড়ুন! তবে কি যুদ্ধের তোড়জোর? 

2
0

আমেরিকা ও ইরানের পরিস্থিতি নিয়ে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। ইরানে থাকো আমেরিকানদের অবিলম্বে দেশ ছাড়তে বলল মার্কিন প্রশাসন। ইরানবাসীদের সতর্কবার্তা দিল ট্রাম্প প্রশাসন। তবে কি যুদ্ধের তোড়জোর শুরু? 

আমেরিকা ও ইরানের ঠিক তো পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন , যেকোনো মুহূর্তে ইরানে সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা। পাল্টা প্রত্যাঘাতের হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইও।

image 70

ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রশাসন। বিবৃতিতে বলা হয়েছে, “এখনই ইরান ছাড়ুন। আমেরিকার সরকারি সাহায্য ছাড়া ইরান ত্যাগ করার পরিকল্পনা তৈরি রাখুন। হাতে সময় খুব কম। বিমান বাতিল এবং অন্যান্য ঝামেলা শুরু হয়ে যেতে পারে। সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। যদি ইরান ছেড়ে বেরোতে না পারেন , তবে নিরাপদ আশ্রয় খুঁজুন। সেখানে পর্যাপ্ত খাবার , জল, ওষুধ ও অন্য জরুরী সামগ্রীর ব্যবস্থা রাখুন।” বিবৃতিতে সদা সতর্ক থাকতে বলা হয়েছে ইরানবাসীকে। সব সময় ফোনে চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে , “ইরানে এখন মার্কিন নাগরিকেরা মোটেই নিরাপদ নয়। তাদের ধরপাকড় শুরু হতে পারে। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, অকারনে আটক রাখা হতে পারে।” আমেরিকান পাসপোর্ট বা আমেরিকার সঙ্গে যেকোনো রকম যোগাযোগ গোপন করে যেতে বলা হয়েছে। ১৮০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই আর্মেনিয়ার সীমান্তে থাকা যাবে সেখানে উপযুক্ত মার্কিন পাসপোর্ট দেখিয়ে প্রবেশ করতে পারবেন যে কেউ। এছাড়াও তুরস্কের সীমান্ত খোলা রয়েছে। সেখানে মার্কিন পাসপোর্ট নিয়ে প্রবেশ করা গেলেও ভিসা ছাড়া থাকা যাবে সর্বোচ্চ ৯০ দিন। তুর্কমেনিস্তানের সীমান্তও খোলা রয়েছে। ইরান ছড়ার ক্ষেত্রে ইরাক , আফগানিস্তান এবং পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়েই ইরান ছাড়তে হবে মার্কিন নাগরিকদের। কারণ বলা হয়েছে, কারও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না আমেরিকার সরকার।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 06, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here