Home বিশ্ব ডিজিটাল গ্রেফতারির ফাঁদে হাতিয়ে নেওয়া হয়েছে ৩ কোটি! পুলিশের জালে প্রতারক

ডিজিটাল গ্রেফতারির ফাঁদে হাতিয়ে নেওয়া হয়েছে ৩ কোটি! পুলিশের জালে প্রতারক

3
0

vকলকাতার এক দম্পতির কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। জানা যাচ্ছে , ডিজিটাল গ্রেফতারির হুমকি দিয়েই নাকি হাতানো হয়েছিল টাকা। ধৃতের নাম মহম্মদ আমজাদ। এখন পুলিশের হেফাজতে প্রতারক। বেহালার ব্যবসায়ী বিধান ঘোষদস্তিদারকে কুরিওর সংস্থার আধিকারিক বলে পরিচয় দিয়ে একজন ফোন করে বলেন , তার নামে থাকা পার্সলে নিষিদ্ধ মাদক মিলেছে। তারপরে আরও এক ব্যক্তি নিজেকে সিবিআয়ের অফিসার অমিত কুমার পরিচয় দিয়ে ভিডিও কল করেন বিধানকে। ভিডিও কলের ওপার থেকে বিধান এবং তার স্ত্রীকে গ্রেফতারের ভয় দেখানো হয়। 

image 80

ওই দম্পতির গতিবিধি সিবিআই নজরদারিতে রাখার জন্য তাদের মোবাইল এবং ফোনের ভিডিও চালু করতে বলে প্রতারকেরা। ভয়ে তা মেনে নেন ওই দম্পতি। ভিডিও কলে সিবিআই, ইডি , আরবিআই এর ভুয়ো আইডি কার্ড এবং কাগজপত্র দেখানো হয়। পরে ওই ভিডিও কলে আরো দুজন নিজেদের আইপিএস অফিসারের পরিচয়ে যোগ দেন। পরে ওই দম্পতিকে বলা হয়, যদি টাকা দেন তবে অভিযোগ থেকে রেহাই দেওয়া হবে। মোট তিন কোটি এক লক্ষ টাকা প্রতারকদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেন ওই দম্পতি। পরে প্রতারিত হয়েছেন বলে বুঝতে পেরে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই রবিবার আমজাদকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আস্তানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু অবৈধ জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১২ টি সিমবক্স, একটি ল্যাপটপ, ন’টি রাউটার এবং ওয়াইফাই লাগানো সিসি ক্যামেরা , ১৭ টি মোবাইল, ২২৫০ টি সিম কার্ড, ল্যান, কেবল ইত্যাদি।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 17, 2026

কলকাতার এক দম্পতির কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। জানা যাচ্ছে , ডিজিটাল গ্রেফতারির হুমকি দিয়েই নাকি হাতানো হয়েছিল টাকা। ধৃতের নাম মহম্মদ আমজাদ। এখন পুলিশের হেফাজতে প্রতারক। বেহালার ব্যবসায়ী বিধান ঘোষদস্তিদারকে কুরিওর সংস্থার আধিকারিক বলে পরিচয় দিয়ে একজন ফোন করে বলেন , তার নামে থাকা পার্সলে নিষিদ্ধ মাদক মিলেছে। তারপরে আরও এক ব্যক্তি নিজেকে সিবিআয়ের অফিসার অমিত কুমার পরিচয় দিয়ে ভিডিও কল করেন বিধানকে। ভিডিও কলের ওপার থেকে বিধান এবং তার স্ত্রীকে গ্রেফতারের ভয় দেখানো হয়। 

AVvXsEgtvs lEC1qO2Mgq5neXw1jquMf7BjUlMi6INS79YPmTie 1fNsAZC4pfcN6ezlVY8on161yDJL KLMLMg bsS0WJtWzLp9oUm18lli6VGm6S1v6Q 7ZCQ2HWV aBH9P2CDFeamWVaEZ12OyZ9NQpFbCLPGp XNzplm83MULBMqW35apcfUY6cjIQFPHVs=w313 h313

ওই দম্পতির গতিবিধি সিবিআই নজরদারিতে রাখার জন্য তাদের মোবাইল এবং ফোনের ভিডিও চালু করতে বলে প্রতারকেরা। ভয়ে তা মেনে নেন ওই দম্পতি। ভিডিও কলে সিবিআই, ইডি , আরবিআই এর ভুয়ো আইডি কার্ড এবং কাগজপত্র দেখানো হয়। পরে ওই ভিডিও কলে আরো দুজন নিজেদের আইপিএস অফিসারের পরিচয়ে যোগ দেন। পরে ওই দম্পতিকে বলা হয়, যদি টাকা দেন তবে অভিযোগ থেকে রেহাই দেওয়া হবে। মোট তিন কোটি এক লক্ষ টাকা প্রতারকদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেন ওই দম্পতি। পরে প্রতারিত হয়েছেন বলে বুঝতে পেরে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই রবিবার আমজাদকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আস্তানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু অবৈধ জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১২ টি সিমবক্স, একটি ল্যাপটপ, ন’টি রাউটার এবং ওয়াইফাই লাগানো সিসি ক্যামেরা , ১৭ টি মোবাইল, ২২৫০ টি সিম কার্ড, ল্যান, কেবল ইত্যাদি।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 17, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here