Home বিশ্ব হাসপাতালে আগুন! জীবন্ত  ঝলসে গেল ১০ রোগী

হাসপাতালে আগুন! জীবন্ত  ঝলসে গেল ১০ রোগী

2
0

হাসপাতালে বিধ্বংসী আগুন! জীবন তো ঝলসে গেল ১০ জন রোগী। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন কর্মী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকের এসবিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাত আড়াইটে-তিনটে নাগাদ ঘটেছে ঘটনাটি।হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে ভোর রাতে। আগুন লাগার সময় বহু আশঙ্কাজনক রোগী চিকিৎসাধীন ছিলেন সেখানে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

image 101

ঘটনাটি ঘটার পরেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ২৩ জন রোগীকে অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানান্তর করার সময় সাতজন এবং পরে আরো তিনজন রোগীর মৃত্যু হয়েছে। মুখমন্ত্রীর কথায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তিনি জানিয়েছেন, যারা রোগীদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন, তাদের যথাযথ চিকিৎসা চলছে। মৃত রোগীদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দসুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করছে। চলতি বছরে ৪২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী বছরের জন্য আরো ৪০০ কোটি টাকা রাখা হয়েছে।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Mar 16, 2026 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here