দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে অস্ত্রের বাবার বাড়ির সবার উপর হামলা চালায় স্বামীসহ তার পরিবারের সদস্যরা। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল অশান্তি।তাই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী। হঠাৎ রাতে দলবল নিয়ে স্বামী সহ তার পরিবারের সদস্যরা হামলা চালায় স্ত্রীর বাবার বাড়ির সদস্যদের উপর। অভিযুক্তের নাম রফিক খান। মর্মান্তি কে ঘটনাটি ঘটেছে বারুইপুরের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সালেপুরে। ঘটনায় আহত হয়েছেন একাধিক জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রফিক খানের স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। সেই আক্রোশ নিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হামলা চালায় স্বামী। রাতের অন্ধকারে রফিক গান ও তার পরিবারের অন্য সদস্যরা মিলে প্রায় কুড়ি জন অতর্কিত হামলা চালান। আহত হন রফিক খানের চালক শফিক সরদার। বেধড়ক মারধর করা হয় তাকে। এছাড়া আহত হয়েছেন ব্যবসায়ী মামা আমির সোহেল শেখ। অভিযোগ মারধরের পাশাপাশি ঘোর দিয়েও মাথার বিভিন্ন জায়গায় কেটে দেওয়া হয়েছে তাদের। সেই সময় তাদের চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন জড়ো হতেই হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আমির সোহেল শেখ ও তার ভাবনা শফিক সরদার কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক হামলাকারীরা। তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 19, 2026






