সাফায়কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার এসএসকেএম এর চারতলায়। গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বহির্বিভাগের কাছে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো হাসপাতাল চত্বর জুড়ে। পুলিশ সূত্রে খবর মিতার নাম ইমরান সরদার। বছর বাইসের ইমরান চুক্তিভিত্তিক সাফাই কর্মী হিসেবে কাজ করতেন হাসপাতালে। শুক্রবার সকালে মেন ব্লকের বিপরীতে নতুন বহির্বিভাগ ভবনের চারতলায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান অন্য কর্মীরা। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়।

শুক্রবার সকালেই আরজিকর মেডিকেল কলেজে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যু হয়। এবার রক্তাক্ত এসএসকেএম। জানা গিয়েছে অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বহির্বিভাগ বলতে গিয়েছিলেন হাসপাতালে অন্য কর্মীরা। সেই সময় চারতলার আট নম্বর ঘরে ইমরানের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 21, 2026






