Home খেলা ডেভিডের বিধ্বংসী ইনিংস! কৃতিত্ব কোন ভারতীয়কে দিয়েছেন খেলোয়াড়?

ডেভিডের বিধ্বংসী ইনিংস! কৃতিত্ব কোন ভারতীয়কে দিয়েছেন খেলোয়াড়?

0
0

গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক বিধ্বংসী ইনিংস খেলেছেন টিম ডেভিড। খেলার মোড় ঘুরে গিয়েছিল তাঁর ব্যাটিং এই। দলকে পৌঁছে দিয়েছেন ২৫০ রানে। ২৫ বলে ৭০ রান করে CSK এর বিরুদ্ধে RCB এর জয়ের নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। ডেভিডকে অন্যতম সেরা ফিনিশার বলেছেন পাটীদার। বেঙ্গালুরু অধিনায়ক এর কথায়, “ও ডেথ ওভারের বিশেষজ্ঞ ব্যাটার। আমার দেখা অন্যতম সেরা ফিনিশার। ও ধারাবাহিকভাবে ভালো খেলে। এই ম্যাচে টিম দেখিয়েছে যে ও কি করতে পারে। একাই খেলার ছবি বদলে দিল।”

বেঙ্গালুরু ইনিংস এর ১৫ ওভার পর্যন্ত খেলা চলছিল সমানে সমানে। তবে পরের পাঁচ ওভারে ডেভিড একাই বদলে দিয়েছেন খেলার ছবি। তবে এর কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেটারকে। কার কথা জানিয়েছেন ডেভিড?

image 5

না, বিরাট কোহলি নয় বরং বেঙ্গালুরুর ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। বেঙ্গালুরুর পিচে কিভাবে ব্যাট করতে হবে, সেই পরামর্শ কার্তিকের কাছ থেকেই তিনি পেয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। খেলা শেষে সাংবাদিক বৈঠকে এসে ডেভিড বলেন, “আমি নিজের স্বাভাবিক খেলায় খেলেছি। কিন্তু একটা বাড়তি আত্মবিশ্বাস ছিল। সেটা প্রস্তুতির জন্য হয়েছে। ডিকে এই পরিবেশে বহু বছর খেলেছে। ও জানে এই ধরনের পিচে কিভাবে ব্যাট করতে হয়। ওর জন্য আমি আগে থেকে তৈরি ছিলাম। তার বড় কৃতিত্ব ডিকের।” এছাড়াও তিনি বলেছেন, “সব ম্যাচে এটা হবে না। রজত দারুণ ব্যাট করছিল। আমি গিয়ে ওকে আর ব্যাট করতেই দিলাম না। আমি জানতাম আমার পর জিতেশ ও শেফার্ড আছে, তাই হাত খুলে খেলতে পেরেছি।”

Bengal Times। Edited by: Priti Karmakar

Apr 06, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here