Home রাজনীতি টিএমসি সরকার বাংলার মানুষের জমি কেড়ে নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে – অভিযোগ...

টিএমসি সরকার বাংলার মানুষের জমি কেড়ে নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে – অভিযোগ বিজেপি প্রধানের

0
0

বিজেপি প্রধান নীতিন নবীন বুধবার (৮ এপ্রিল ২০২৬) অভিযোগ করেছেন যে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের জনগণের ন্যায্য জমি কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের দিয়ে দিয়েছেন, যার ফলে রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, রাজ্য বিজেপি ডবল ইঞ্জিন সরকার গঠন করলে জনসংখ্যার বিন্যাস সংশোধন করা হবে এবং রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। নবীন দাবি করেন , “মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গের জনগণের জমির অধিকার কেড়ে নিয়ে, অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়ে রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছেন।” বিজেপি প্রধানের অভিযোগ টিএমসির তোষণ রাজনীতি ও আইন শৃঙ্খলার অবনতির কারণেই বাংলার বাসিন্দারা রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। তিনি টিএমসি সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষকে বাসা ছাড়তে বাধ্য করা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বাংলায় থিতু হতে সাহায্য করার অভিযোগ করেছেন।

image 8

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয়ে রাজ্যটির একটি বিশেষ স্থান রয়েছে বলে উল্লেখ করেন বিজেপি প্রধান। তাঁর কথায়, “বাংলায় উন্নয়নের চাকা উলটা দিকে ঘুরছে। টিএমসি সরকার রাজ্যের পরিচয় ও জনবিন্যাস বদলে দিয়েছে। প্রথমে ছিল কংগ্রেস, তারপর বামেরা, আর এখন টিএমসি। যে রাজ্যটি একসময় শিল্প থেকে সংস্কৃতি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশে নেতৃত্ব দিত, তা এখন অন্ধকারে ঢাকা।” মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করার জন্য জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন যে, যদিও টিএমসি সরকার মা, মাটি, মানুষ -এর কথা বলে। তবে রাজ্যের নারীরা তাদের হাতে নিরাপদ নন। তিনি বলেন , “আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের ধর্ষণ-হত্যা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীর ধর্ষণ-হত্যা পর্যন্ত আমরা দেখেছি, বাংলার মেয়েরা কিভাবে অরক্ষিত ও নিরাপত্তাহীন।”টিএমসি বাংলাকে কেলেঙ্কারির ভান্ডারী পরিণত করেছে বলে দাবি করেন বিজেপি প্রধান। তার অভিযোগ, নারদ, সারদা, স্কুলের চাকরি, পৌরসভার চাকরি নিয়োগ, কয়লা ও রেশন কেলেঙ্কারি সবই টিএমসির শাসনকালে ঘটেছে। রাজ্য বিজেপিকে ক্ষমতায় আনতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন যে, এই সমস্ত কেলেঙ্কারির অপরাধীদের বিজেপি কারাগারে পাঠাবে। বিজেপি প্রধান বলেন, টিএমসি-র “টি” মানে ‘তোলাবাজি’ ও ‘তুষ্টিকরণ’, “এম” মানে ‘মাফিয়ারাজ’ ও ‘মহিলাদের ওপর অত্যাচার’ এবং “সি” মানে ‘দুর্নীতি’ ও ‘কাট মানি’।

Bengali Times। Edited by: Priti Karmakar

Apr 09, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here