ভোটের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শুক্রবার কাক ভোরে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের দুটি ঠিকানায় হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দেবাশীষ কুমারের মনোহরপুকুর রোডের বাসভবন এবং নির্বাচনী কার্যালয়ে এক যোগে তল্লাশি চলছে। প্রাথমিক সূত্রের খবর, আর্থিক প্রচারণা সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের দিয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা। কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। নির্বাচনের আগে হেভিওয়েট এই নেতার বাড়িতে তল্লাশি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কার্ড যুদ্ধ চরমে পৌঁছালো। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করেন যে ভোটকেন্দ্রে ঢুকে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে নিজেদের কর্মীদের ভুয়ো প্রেস কার্ড বা সাংবাদিক পরিচয় পত্র দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক -এর সহায়তায় এই চক্রান্ত চালানো হচ্ছে। শুভেন্দুর দাবি দলীয় কর্মীদের সাংবাদিক সাজিয়ে কৌশলে বুথ এবং প্রশাসনিক কেন্দ্রগুলোতে ঢোকানো হচ্ছে। যাতে তারা সংবাদ মাধ্যমের রক্ষাকবচ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করতে পারেন এবং অবৈধ কাজকর্ম চালাতে পারেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে তিনি সমস্ত নতুন প্রেস কার্ড যাচাই করার আবেদন জানিয়েছেন।
Bengali Times। Edited by: Priti Karmakar
Apr 17, 2026






