Home বিশ্ব ফের অশান্ত বেলডাঙ্গা! চলছে বিক্ষোভ, ভাঙ্গা হচ্ছে রেলগেট

ফের অশান্ত বেলডাঙ্গা! চলছে বিক্ষোভ, ভাঙ্গা হচ্ছে রেলগেট

3
0

বেলডাঙায় অশান্তির সূত্রপাত হয় শুক্রবার সকালে। বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তার মৃত্যুর খবর এসে পৌঁছায়। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ওই পরিচয় শ্রমিকের দেহ গ্রামে ফেরে এবং শুরু হয় বিক্ষোভ। 

১২ নম্বর জাতীয় সড়ক এবং রেল অবরোধ করা হয়। শুক্রবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অবরোধ চলে। ভাঙচুর চলে রেলগেটে, ভাঙ্গা হয় পুলিশের গাড়িও। চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। 

image 26

বিহারে জেলার আরো এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে শনিবার বেলডাঙায় আবারো বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। সাধারণ মানুষের সাথেই আহত হন সাংবাদিকেরাও। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রায় ১২ জন কর্মী নিহত হন ঐদিন। বেলডাঙার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত বাহিনী অর্থাৎ আরপিএফ আরপিএসএফ পাঠানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশও।

AVvXsEj9lD m7wg ZIVN52Kw4BrYdoflftnB6wpo3duaanFTWkzCcemYzxXqLCSBijmvKnre YnJD9S4KmRHXwKVWYv 3fpfWAv61HauhnVS7AZFM 4WgjboXad7EUWW9RF77BdcK5nytfmPlyyuGewWTWazLBs4 q rcl7CznnIIGD zEuyhl6e2ya7uKvSUAg=w377 h245

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 18, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here