Home রাজনীতি কলকাতা পৌঁছলেন অমিত শাহ 

কলকাতা পৌঁছলেন অমিত শাহ 

1
0

শুক্রবার রাতে কলকাতা পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কোন ঘোষিত কর্মসূচি না থাকলেও বঙ্গ বিজেপির বেশ কয়েকজন শিশু নেতা ও কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে আলোচনায় বসেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ আরো অনেকে। সূত্রের খবর, নিউ টাউনের হোটেলে বঙ্গ বিজেপির কয়েকজন নেতা ও পর্যবেক্ষকের সঙ্গে আলোচনায় বসেছেন শাহ। এ দিনের বৈঠকে শুভেন্দু, সুকান্ত, শমীক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পান্ডে , ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব ও অমিত মালব্য। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্বাচন প্রস্তুতি রাজনৈতিক পরিস্থিতি ও বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি ছিল এদিনের বৈঠকের আলোচ্য বিষয়। প্রসঙ্গত একমাস আগেই পশ্চিমবঙ্গে এসে দলের নেতাদের বেশ কিছু কাজের তালিকা ঠিক করে দেন অমিত শাহ। 

image 62

শনিবার সকাল ১১ টা ১০ নাগাদ প্রথমে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর যাবেন অমিত শাহ। আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন তিনি। পরে তিনি কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন বাগডোগরার উদ্দেশ্যে। বিকেলে এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলন করবেন তিনি। তারপর বিকেল সাড়ে চারটে নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন বনগাঁ ,বসিরহাট, বারাসাত ও ব্যারাকপুরের বিজেপি কর্মীরা। একইভাবে, এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলনে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কর্মীরা উপস্থিত থাকবেন।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 31, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here