পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তাঁর নির্বাচনী প্রচার চলাকালীন পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই ঝালমুড়ি কেনার জন্য থামাকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন। ঝাড়গ্রামে প্রচার সফরের সময় মুড়ি, কাঁচা লঙ্কা ও মশলা দিয়ে তৈরি জনপ্রিয় এই বাঙালি রাস্তার খাবারটি কেনার জন্য প্রধানমন্ত্রীর মোদির সংক্ষিপ্ত বিরতির একদিন পরেই এই মন্তব্যটি আসে। মুহূর্তটির স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রশ্ন তুলে মমতা ব্যানার্জি অভিযোগ করেন যে, পুরো ঘটনাটিই সাজানো ছিল। তাঁর কথায়, “সবই নাটক। প্রচারেরর মাঝে প্রধানমন্ত্রী যখন হঠাৎ করে একটি অনির্ধারিত জায়গায় থামলেন, তখন সেখানে ক্যামেরা কি করে উপস্থিত ছিল? পুরো ঘটনাটি চিত্রনাট্য অনুযায়ী সাজানো। তাঁর পকেটে ১০ টাকার নোট দেখা গেছে। এটা কি বিশ্বাসযোগ্য?”

রবিবার পশ্চিমবঙ্গ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই ঝাড়গ্রামে থেমে ঝালমুড়ির স্বাদ গ্রহণ করেন। ঝাড়গ্রামে এক বিক্রেতার সাধারণ দোকানের সামনে প্রধানমন্ত্রীর গাড়ি বহর হঠাৎ থেমে গেলে পথচারী ও বিক্রেতা অবাক হয়ে যান। কারণ, স্বয়ং মোদী এগিয়ে গিয়ে দোকানের সামনে ঝালমুড়ির দাম জিজ্ঞাসা করেন। বিস্মিত দোকানদারকে তিনি বলেন, “ভাই আপনার ঝালমুড়িটা খাওয়ান, কত দাম? ভালো করে বানিয়ে দিন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে নিজের সমাজ মাধ্যমে এটির একটি ছবি পোস্ট করেন। সকলের একটি ভিডিওসহ নিজের সমাজ মাধ্যমে তিনটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন,”এক ব্যস্ত রবিবারে পশ্চিমবঙ্গ জুড়ে চারটি জনসভার মাঝে আমি ঝাড়গ্রামে কিছু সুস্বাদু মশলাদার মুড়ি, ঝালমুড়ি স্বাদ করলাম।”
Bengali Times। Edited by: Priti Karmakar
Apr 21, 2026






